গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
ঘোড়াঘাটে ৪০ বছর ধরে ১০ গ্রামের লোকজন নিজেরাই কাঠের ব্রীজটি মেরামত করে চলাফেরা করছে।দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০ বছর ধরে ১০ গ্রামের লোকজন নিজেরাই কাঠের ব্রীজটি মেরামত করে চলাফেরা করে বলে জানা গেছে।
জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মহিলা নদীর উপর এ দৌলিঘাট ব্রীজটি যে কোনো নির্বাচন এলেই নির্বাচনে দঁাড়ানো প্রার্থীরা ব্রীজটি করে দিতে চায়। নির্বাচন শেষে কেউ আর ব্রীজটি নির্মাণ করে দেয় না। একটু বর্ষা হলেই কাঠ, বঁাশ দিয়ে বানানো ব্রীজটির উপর এক বুক পানি হয় এবং কাঠ, বাঁশ পচে যায়।
জনসাধারণ সহ স্কুলগামী শিক্ষার্থীরা ১ কি.মি রাস্তার স্থলে ১০ কি.মি রাস্তা ঘুরে ঘোড়াঘাট উপজেলার হেড কোয়ার্টার ওসমানপুরে অফিসসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলে লেখাপড়া করতে আসে বলেই ঋষিঘাট, খার“ল, বৈদর, চাঁদপাড়া, সহ ১০ গ্রামের লোকজন নিজেরাই ব্রীজটি মেরামত করে।
এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিনে তদন্ত করে জনসাধারণের ভোগান্তি লাঘবে ব্রীজটি নির্মাণ করে দেয়ার জন্য জোর দাবি জানান।
আমন্ত্রণ/এজি
































