মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদের ইছামতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এতে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম ও ইউএনডিপির প্রতিনিধিবৃন্দ।
সভায় সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা
এপ্রিল ১০, ২০২৬


































