গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামরদহ ইউনিয়নে ঘোড়ামারা দক্ষিন পাড়া অবৈধভাবে মাটি খনন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকু (এক্সকাভেটর) মালিক আবু হোসেনকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ,পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে অবৈধ মাটি কাটায় জরিমানা
এপ্রিল ৮, ২০২৬
































