বগুড়া ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোটের আয়োজন করা হয়। বগুড়ার ৭টি আসনে গণভোটে প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, প্রায় এক-চতুর্থাংশ ‘না’ ভোট পড়েছে এবং প্রায় ১২ শতাংশ ভোট বাতিল হয়েছে।
সেই হিসেবে বগুড়ায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১১ লাখ ১ হাজার ৩০৯টি। ‘না’ ভোট পড়েছে ৫ লাখ ২৪ হাজার ৮৩৫টি। এ ছাড়া বুঝতে না পেরে ডাবল চিহ্ন দেওয়ায় বাতিল হয়েছে ৩ লাখ ১ হাজার ৭২৯ ভোট।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মোট ২ লাখ ৩৫ হাজার ১৮৩ ভোটের মধ্যে ১ লাখ ৪০ হাজার ২৪৯টি ‘হ্যাঁ’ ভোট পড়েছে। এর মধ্যে ‘না’ ভোট পড়েছে ৬০ হাজার ৭০২টি।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ২ লাখ ৪৮ হাজার ১৭৫টি ভোটের মধ্যে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৮টি এবং ‘না’ পড়েছে ৫১ হাজার ৭৯০টি।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনে ২ লাখ ৪৬ হাজার ৫৬৯টি প্রদত্ত ভোটের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৭ হাজার ৬০৪টি।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২ লাখ ৭৪ হাজার ৩৩৯টি প্রদত্ত ভোটের মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৪৩ এবং না ভোট পড়েছে ৬৪ হাজার ৯৮০।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৪ লাখ ৮ হাজার ২৭৪ ভোটের মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৪৬ হাজার ৪১৬ ও না ভোট পড়েছে ১ লাখ ৫ হাজার ৬৪৩টি।
বগুড়া-৬ (সদর) আসনে ৩ লাখ ২২ হাজার ১৩০ ভোটের মধ্যে হ্যাঁ পড়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯টি ও না ভোট পড়েছে ৮০ হাজার ২০৩।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ৩ লাখ ৯০ হাজার ৩৮৭ ভোটের মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৫১ হাজার ৭৯৩টি এবং না ভোট পড়েছে ৯৩ হাজার ৯১৩। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক এ তথ্য জানান।
বগুড়ার ৭টি সংসদীয় আসনে ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২১ লাখ ২৫ হাজার ৫৭টি।
আমন্ত্রণ/এজি


































