শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক। তিনি শিবগঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া, খেউনী, নলডুবী, ভালুঞ্জা, দামগড়া, মোড়লপাড়া, কারিগরপাড়া, ঝান্চিয়ারা ও গামড়া এলাকায় ধানের শীষ মার্কার ধারাবাহিক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এছাড়াও কয়েকটি গ্রামে গণসংযোগ করেন ধানের শীষের এ প্রার্থী। এসব উঠান বৈঠক ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুল ওহাব, প্রভাষক নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এস্কেন্দার শাহানা বিএনপিনেতা খালিদ হাসান আরমান প্রমুখ।
প্রতিটি বৈঠকেই স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উপস্থিত জনতা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এজি
ধানের শীষ মার্কা জনগণের আস্থার প্রতীক- মীর শাহে আলম
ফেব্রুয়ারি ২, ২০২৬
































