বগুড়া ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়ার সাতটি সংসদীয় আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এলডিপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য ও স্বতন্ত্রসহ একাধিক দল অংশ নিয়েছে। এর মধ্যে বগুড়া -১ আসনে ৭জন, ২ আসনে ৭জন, ৩ থেকে ৭ নম্বর আসনে ৫জন করে মনোনয়ন জমা দিয়েছেন।
এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাত জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, ও আহসানুল তৈয়ব জাকির, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আসাদুল হক ও গনফোরামেরজুলফিকার আলী ।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন নাগরিক ঐকের মাহমুদুর রহমান মান্না, বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জামান, জাতীয় পার্টি মনোনীত শরিফুল ইসলাম জিন্নাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী জামাল উদ্দীন, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের, ইসলামী আন্দোলনের প্রার্থী শাহজাহান আলী তালুকদার এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম ও খেলাফত মসলিসের প্রার্থী তৌহিদুল ইসলাম।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পাচঁ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন, জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ ও জাতীয় পাটির প্রার্থী শাহিন মোস্তফা কামাল (ফারুক) এলডিপির কামরুল হাসান মো: শাহেদ ফেরদৌস ও ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী ।
বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মো. সিরাজ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব দবিবর রহমান, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ্ব মীর মাহমুদুর রহমান চুন্নু, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনিত প্রার্থী অধ্যক্ষ খাঁন কুদরত-ই সাকলায়েন এবং কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস।
বগুড়া-৬ (সদর) আসনে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও: আবিদুর রহমান ইসলামী আন্দোলনের আনম মামুনুর রশীদ, বাসদ মনোনীত প্রার্থী অ্যাড. দিলরুবা নূরী ও জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি৷
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, জামায়াতের মাও: গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম শফিক ও মুসলিম লীগের আনছার আলী ।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, ঘোষিত তপসিল অনুয়ায়ী আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ২০ জানুয়ারি প্রত্যাহারের দিন ধার্য্য রয়েছে।
আমন্ত্রণ/এজি


































