খেলাধুলা ডেস্ক:
রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে পেছনে তাকাতে হয়নি। ওপেনিং জুটিতেই ১৫৫ রান তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন রোহিত শর্মা ও জয়সোয়াল। রোহিত ৭৩ বলে ৭৫ রান সাজঘরে ফেরেন। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা অনায়াসেই সারেন জয়সোয়াল। নিজের চতুর্থ ওয়ানডে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি ওপেনার। ১২১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১১৬ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে কোহলি অপরাজিত ছিলেন ৪৫ বলে ৬৫ রানে।
তবে ডি কক ছাড়া প্রোটিয়াদের আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক টেম্বা বাভুমা ৪৮ এবং ব্রেভিস ২৯ রান করেন। শেষদিকে কেশভ মহারাজের ২০ রানের সুবাদে ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয় সফরকারীরা।


































