আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুরে কেক কেটে উদযাপিত হলো দৈনিক রূপালী বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।নতুন সময় নতুন দিন স্লোগানে আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায় এর আয়োজনে পত্রিকাটির নবযাত্রার এক বছর উদযাপিত হয়।
এসময় আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রতন সিং, সাবেক সহ সভাপতি কংকন কর্মকার, কোষাধ্যক্ষ বিপুল কুমার সানি, নির্বাহী সদস্য রোস্তম আলী মন্ডল, দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নভেম্বর ২৬, ২০২৫


































