মো. হায়দার আলী. পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রাম ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে আরডিআরএস বাংলাদেশ ইউনিট অফিস পঞ্চগড়ের হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, সাংবাদিক সামসুদ্দিন চৌধুরী কালাম। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার মোঃ আতিকুর রহমান আতিক, সিএম নার্গিস বেগম প্রমুখ। উক্ত প্রশিক্ষণে সাংবাদিকতার মূলনীতি ও নীতি শাস্ত্র, তথ্য সংগ্রহ ও যাচাই করন, সংবাদ লেখা ও সম্পাদনা, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার আইন সহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় পঞ্চগড় জেলার ৫ টি উপজেলা থেকে ২৫ জন যুব ফোরাম সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করে।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা
নভেম্বর ২৫, ২০২৫
































