বগুড়া ব্যুরো :
বগুড়ায় অস্ত্র আইন ও হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাজাহানপুরের বৈঠাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আবু সুফিয়ান (৩৫) বৈঠাপাড়া এলাকার আব্দুস ছামাদের ছেলে। তিনি শাজাহানপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ২০০৯–এর ধারায় (মামলা নং–৩০, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং–৩৫৮, ধারা ৯(৩)/১০/১১/১৩) তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে আরও দুটি অস্ত্র আইন ও একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় অস্ত্র ও হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
নভেম্বর ১৫, ২০২৫
































