আব্দুর রাজ্জাক আশিক, ধুনট প্রতিবেদক:
বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে হলে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করতে হবে। কোনো রাজনৈতিক আদর্শই ধর্মভিত্তিক হতে পারে না।” তিনি বলেন, মাদ্রাসায় কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত এই মূল চর্চা বজায় রাখলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এজন্য মসজিদ–মাদ্রাসাকে অবশ্যই রাজনীতি মুক্ত রাখতে হবে।
তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে নবীন ও প্রবীণের সমন্বয়ে আধুনিক ধুনট গড়বো। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ ধুনট নির্মাণ করাই আমাদের লক্ষ্য।এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সবার সমর্থন কামনা করেন।
শুক্রবার দুপুর ১২টায় ধুনট সদরের পূর্ব চান্দারপাড়া জামে মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠ নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৬ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে মসজিদ এবং ১৩ লাখ টাকা ব্যয়ে কোরআন শিক্ষালয় নির্মাণ করছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি।
পূর্ব চান্দারপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম গোফফার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন
বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, কাতার চ্যারিটির ক্যান্ট্রি সমন্বয়কারী সাইফুল ইসলাম তুষার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হায়দার আলী হিন্দোল, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মুঞ্জিল হোসেন আকন্দ, বিএনপি নেতা এডভোকেট রেজানুর রহমান, রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, ময়নুল হাসান মুকুল, মোখফিজুর রহমান বাচ্চু, রাশেদুজ্জামান উজ্জ্বল, আব্দুল কাইয়ুম টগরসহ প্রমুখ নেতৃবৃন্দ।
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>ধুনটে মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ নির্মাণকাজের উদ্বোধন</h2> <h1 style='color: black; margin: 0;'>ধর্মে রাজনৈতিক ব্যবহার বন্ধের আহ্বান জিএম সিরাজের</h1>
নভেম্বর ১৪, ২০২৫
































