গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন।।
উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক জননেতা ফারুক আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেনিন ও উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজুর যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবীর মনু, সহ উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে একটি বিশাল গণ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু করে ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ বিএনপি’র উদ্যোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নভেম্বর ৮, ২০২৫


































