আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মানবতার সেবায় নিবেদিত সংগঠন আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় স্থানীয় বিশ্বহরিগাছা বাজার এলাকায় দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা রবিউল ইসলাম রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজানুর ইসলাম খান রেজা, রেজাউল হক দুলাল, আব্দুল কাদের ও আব্দুল করিম মণ্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এমরুল কায়েস খান, কে. এম. ইকবাল কায়েস নয়ন, মুফতি আশেকে এলাহী শিবলীসহ এলাকার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের চিফ মেন্টর হানজালা আজাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শামিম রেজা, জনসংযোগ ও ডোনার বিষয়ক সম্পাদক আবু জর, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ (জিম), অর্থ সম্পাদক হাফেজ জিহাদুল ইসলাম এবং সহকারী অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাইমুনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন।
বক্তারা বলেন, “এক ফোঁটা রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে—এই মানবিক মূল্যবোধেই সমাজে রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।” তারা তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এসিজি


































