মো. ইউসুফ আলী, দিনাজপুর :
জমকালো আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য শেষে দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এ কেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রেজাউর রহমান রেজার সঞ্চালনায় প্রধান অতিথি এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে ২২টি ইউনিটের যুবদলের নেতা কর্মীদের অংশগ্রণে একটি বিশাল একটি বর্ণাঢ্য র্যালী ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এড মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্জ হাফিজুর রহমান সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অক্টোবর ২৭, ২০২৫


































