গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গোবিন্দগঞ্জে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকা থেকে মোটরসাইকেল আরোহী এজেন্ট ব্যাংকিং নগদের এস,আর জামিরুল ইসলাম গতিরোধ করে মাইক্রোবাসে অপহরনের ৫ ঘন্টা পর কালাই উপজেলার ক্ষেতলাল নিচিন্তপুর এলাকা থেকে তার পরিবারের লোকজন উদ্ধার করেছে।
অপরহণের সময় তাকে বেধাড়ক মারপিট করা হয়েছে। স্থানীয়রা জানায়,গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকায় ওৎ পেতে থাকা একটি হায়েস মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে নগদ এস,আর জমিরুল ইসলামকে টার্গেট করে মোটরসাইকেল থেকে নামিয়ে নিয়ে হায়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে শাখাহার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ গ্রাম পুলিশ নিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে পরিষদে নিয়ে থানায় খবর দেয়।পরে পুলিম এসে মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।পরে নগদের ডিস্টিবিউটর হাউজের লোকজন অনেক খোঁজাখুঁজি করে বিকাল ৩টার দিকে তাকে আহত অবস্থায় জয়পুর হাট জেলার কালাই ক্ষেতলাল নিচিন্তপুর একটি ফাঁকা স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনা শুনেছি। অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে তখন ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি


































