রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে ছিন্নমূল মানুষ ও পথশিশুদের নিয়ে ব্যতিক্রম আয়োজন করেছিল মহাস্থান প্রেসক্লাব।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে স্থানীয় ইকরা মডেল কেজি স্কুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য দুই শতাধিক ছিন্নমূল পথ শিশু ও অসহায় মানুষদের নিয়ে মধ্যাহ্ন ভোজের করা হয়।
মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। মহাস্থান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাভিশন টেলিভিশন বগুড়া ব্যূরো চীফ আব্দুর রহিম বগরা, শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর আলী, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শাহ আলম, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, মহাস্থান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা এএইচএম রবিউল করিম, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা, মোকামতলা মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাষ্টার রফিকুল ইসলাম, বাংলাভিশন বগুড়া অফিসের ক্যামেরা পার্সন মতিউর রহমান, মহাস্থান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম সাজু, সহ-সভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এসআই সুমন, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, প্রচার সম্পাদক আব্দুল বারী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মুনসুর রহমান আকাশ, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, আমিনুল ইসলাম রতন,আজিজুল হক বিপুল, সদস্য শাকিকুল ইসলাম শাকিল, শহিদুল ইসলাম স্বাধীন,সাংবাদিক আব্দুর রহমান নাহিদ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































