গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজনে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন ইন বাংলাদেশ (পার্টনার ) প্রোগ্রামের আওতায় এ পার্টনার কংগ্রেস প্রোগ্রামে অনুষ্ঠানের সভাপত্বি করেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. খোরশেদ আলম ।
সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উক্ত পার্টনার কংগ্রেস প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাদিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সৈয়দা শিফাত জামান, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যাপক আবু তাহের, কৃষক প্রতিনিধি মো. আল আমিন প্রমুখ। প্রোগ্রামে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার পার্টনারের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































