গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছয় বছর ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি মাসুম শেখ নামের তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামীর।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২৫ মে) রাতে থানা মোড় থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মামুন শেখ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের ওসমান শেখের ছেলে। আজ সোমবার (২৬ মে) তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মাসুম শেখের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ১৪৩/১৯ মামলায় গোবিন্দগঞ্জ (চৌকি) আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুমকে তিন বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর থেকে সে ছয় বছর যাবত পলাতক ছিল। গত রোববার (২৫ মে) গোবিন্দগঞ্জ থানার এএসআই আপেল মাহমুদ শহরের থানা মোড় থেকে তাকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম প্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































