আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
দিনাজপুরের বিরলে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও বিক্রির সরঞ্জামসহ আটক এক বৃদ্ধকে দন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) বিরলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। দন্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার ৯ নং মঙ্গলপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের শশী ভূষন রায় এর ছেলে অশ্বিনী কুমার রায় (৬৫)।
অভিযানে মাদক ১০ গ্রাম গাঁজা, আলোয়া পাতা, কলকি, গাঁজা মাপার যন্ত্র ইত্যাদি ও বিক্রির সরঞ্জাম উদ্ধার করা হয়। অশ্বিনী কুমার রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
আমন্ত্রণ/এসিজি


































