বগুড়া ব্যুরো:
বগুড়ার সোনাতলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌসি রুম্পা (৪০) ও তার স্বামী নজমুল মাহমুদ তুহিন (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ৩টায় উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর বয়ড়া (সর্জনপাড়া) গ্রামের বাড়ি থেকে এই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী রুম্পা দম্পতিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার (৯ মে) দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।রুম্পার বিরুদ্ধে সোনাতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। রুম্পা ওই গ্রামের ডা. জাহিদুল ইসলামের মেয়ে এবং তার স্বামী একই গ্রামের মোন্তেজার মন্ডলের ছেলে।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী রুম্পা দম্পতিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর জান্নাতুল ফেরদৌসি রুম্পা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর সে তার গ্রামের বাড়িতে বেড়াতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।তার বিরুদ্ধে সোনাতলা থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































