গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে আসবাবপত্র ও মালামাল সহ ৩টি ঘর পুড়ে গেছে। এসময় গোয়ালের ২টি গরুর মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার (১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার কাঁটাবাডী ইউনিয়নের দক্ষিণ পলুপাড়া গ্রামে।
অগ্নিকান্ডে এই গ্রামের আকবার আলীর ছেলে কৃষক আব্দুস সোবাহানের বাড়ীর ৩টি থাকার ঘর ও গোয়াল ঘরে আটকা পড়া ৫টি গরু দগ্ধ হয় এর মধ্যে ২টি গরু মৃত্যু হয়। এ ছাড়াও ঘরের আসবাবপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘোড়াঘাট ইউনিটের একটি দল আগুন নিভানো কাজে অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘোড়াঘাট ফাায়ার সাভিসের লিডার মুক্তি মাহমুদ জানান, গোয়াল ঘরের মশা মারার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে কৃষক আব্দুস সোবাহানের সকল মালামাল পুড়ে গেছে। উপজেলার কাঁটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ঘরবাড়ী ভস্মিভূত, পুড়ে মারা গেছে দুইটি গরু
এপ্রিল ২, ২০২৫


































