মো. বেলাল হোসেন, দিনাজপুর :
দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনাজপুর শহরের চুড়িপট্টিস্থ উৎসব কমিউনিটি সেন্টার মিলনায়তনে কৌশলগত অগ্রাধিকার সমূহ পাইভ জিরো প্লাস এর অবহিতকরণ মত বিনিময় সভা এবং হত-দরিদ্র পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা কর্মসূচী-২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, ওয়ার্ল্ড ভিশন প্রতিটি উপকারভোগীদের ব্যবসা পরিকল্পনা ও প্রশিক্ষণ প্রদান এবং প্রতিজন উপকারভোগীকে ১৮ হাজার ৩ শত ৩৩ টাকা প্রদানের মাধ্যমে মোট ৩৭৩ জনকে ৬৮ লক্ষ ৭৫ হাজার ৮ শত ৭৫ টাকা বিকাশের মাধ্যমে আজ আপনাদের প্রদান করা হল- এটি একটি প্রসংশনীয় উদ্যোগ বলে আমি মনে করি। এই অর্থ যথাযথ ব্যবহারের মাধ্যমেই আপনাদের উন্নয়ন আপনাদেরকেই সাধন করতে হবে। তবেই ওয়ার্ল্ড ভিশন এর প্রচেষ্টা সফল হবে। সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন হত-দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে আরো বেশি বেশি অগ্রনী ভূমিকা রাখবে এই প্রত্যাশাও রাখছি।
দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ তার সভাপতির বক্তব্যে বলেন, প্রতিটি শিশুর জন্য ফাইভ জিরো প্লাস বাস্তবায়ন করা প্রয়োজন। তা হলো ক্ষুদা মুক্ত, শিশুশ্রম মুক্ত, শিশুর অপুষ্টি মুক্ত, প্রতিটি শিশুর স্কুল যাওয়ার অধিকার, বাল্যবিবাহ মুক্তসহ প্লাস হিসেবে ক্লিন এবং গ্রীণ পরিবেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বসবাসযোগ্য সুন্দর ও দূষনমুক্ত দেশ গড়ে তোলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা ভেটেরিনারী কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা. নাজিবা জারিন ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে “এনাফ” ও ফাইভ জিরো প্লাস এর উপর বিস্তারিত আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কো অর্ডিনেটর তানজিমুল ইসলাম ও টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট লাভলী হুড, কাজল কুমার দে, দিনো দাস এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন -এর উদ্যোগে হত-দরিদ্র পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে নগদ অর্থ বিতরণ
ফেব্রুয়ারি ২৭, ২০২৫


































