গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপির জন্মদিন পালন করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা স্কাউটস এর আয়োজনে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি)বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল র্যালী কেক কর্তন ও আলোচনা সভা ।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
উপজেলা পরিষদের কনফারেন্স রুমে স্কাউটসের উপজেলা শাখার কমিশনার মির্জা মো. শওকত জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, স্কাউটসের সহ সভাপতি নকুল চন্দ্র রায়, সাবেক কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা শাখার সহসভাপতি শাহজাহান আলী সাজু, আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, খালেদুর রহমান, যুগ্ম সম্পাদক রহুল আমিন জুয়েল, জহুরুল ইসলাম জুয়েল, আব্দুল আন্নান, সাথী প্রমুখ।
আলোচনা সভার আগে বাংলাদেশ স্কাউটস গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটিকে শপথ করান সহকারী লিডার ট্রেইনার বাবু নকুল চন্দ্র রায়। শেষে একটি শহরে বের করা হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপি দিবস পালন
ফেব্রুয়ারি ২২, ২০২৫


































