মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর এর আয়োজনে আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ঠ অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন উপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে পারলে আপনা আপনি সমস্যা দূর হয়ে যায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, দিনাজপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফজলুর রহমান প্রমুখ।
জেলা সনাকের সভাপতি মো. হাবিবুল ইসলামের সভাপতিত্বে ও টিআইবির কো অডিনেটর মো. আতিকুর রহমান এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. ইসমাইল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান প্রমুখ।
উক্ত কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় প্রশাসন এবং সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রজেক্টর এর মাধ্যমে এসডিজি ও শুদ্ধাচার কৌশল বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিআইবি র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হান্নান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ঠ অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা
জানুয়ারি ২৯, ২০২৫


































