চলতি বছরে ২৮ হাজার মে. টন আলু, ৩ হাজার মে. টন বাধাকপি, ২৬০০ মে. টন মিষ্টি কুমড়া, ২০০ মে. টন কাঁচামরিচ, ২০০ মে. টন টমেটো রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ থেকে নানা ধরনের সবজি বিদেশে রফতানি করা হচ্ছে। চলতি বছর সব মিলিয়ে প্রায় ৩৪ হাজার মে. টন সবজি রপ্তানি করা হচ্ছে। এসব সবজির মধ্যে রয়েছে আলু, বাধাঁকপি, মিষ্টিকুমড়া, কাঁচামরিচ ও টমেটো। এগুলো রপ্তানি করা হচ্ছে মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, নেপাল, শ্রীলংকা, বাহরাইনসহ বিশ্বের ১০টি দেশে। শিবগঞ্জ উপজেলা সদরের নাগরবন্দর এলাকার অবস্থিত মেসার্স সাজিদ ট্রেডার্স স্বত্বাধিকারি সাগর ফকির এসব সবজি রফতানি করছেন।
চলতি বছরে ২৮ হাজার মে. টন আলু, ৩ হাজার মে. টন বাধাকপি, ২৬০০ মে. টন মিষ্টি কুমড়া, ২০০ মে. টন কাঁচামরিচ, ২০০ মে. টন টমেটো রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলা সদরের নাগরবন্দরে মেসার্স সাজিদ ট্রেডার্স ও বাররুন এগ্রো ফার্মা এগ্রো ক্রোপকেয়ার চত্বরে বিদেশে সবজি রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রপ্তানী কার্যকমের উদ্বোধন করেন বাররুন গ্রæপ অব কোম্পানিজ প্রতিনিধি এক্সিকিউটিভ অফিসার সাদেকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাজিদ ট্রেডার্সের স্বত্বাধিকারি সাগর ফকির, শিবগঞ্জ সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ সাহা, আকতারুজ্জামান মিল্টন, প্রভাষক কাউছার, ম্যানেজার সুজন মিয়া, রিজ্জাকুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে মেসার্স সাজিদ ট্রেডাস মালিক সাগর ফকির বলেন, চলতি বছরে ২৮ হাজার মে. টন আলু, ৩ হাজার মে. টন বাধাকপি, ২৬০০ মে. টন মিষ্টি কুমড়া, ২০০ মে. টন কাঁচামরিচ, ২০০ মে. টন টমেটো রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাটসহ বিভিন্ন এলাকা থেকে আলু, চাঁপাইনবাবগঞ্জ থেকে মিষ্টিকুমড়া, জামালপুরের সরিষাবাড়ি থেকে কাঁচামরিচ, বগুড়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর থেকে বাঁধাকপি, পাবনা থেকে টমেটো সংগ্রহ করে বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। তিনি বলেন, সরকারের সার্বিক সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসনে সবজি রপ্তানি করতে পারবো।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শিবগঞ্জে থেকে ৩৪ হাজার মেট্রি টন সবজি বিদেশে রপ্তানি হচ্ছে
জানুয়ারি ২৮, ২০২৫


































