সালাহউদ্দিন আহম্মদ, দিনাজপুর :
সাংগঠনিক পতাকা বাদ্যবাজনাসহ র্যালীর মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ বুধবার (১ জানুয়ারি) সকালে কালিতলাস্হ দলীয় কার্যালয় থেকে র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেছেন নেতাকর্মীরা। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে ফিরে আসে।
এতে অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মা শামী,জেলা কমিটির সহসভাপতি সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, যুগ্ম সম্পাদক ডা. আনোয়ার হোসেন, পৌর কমিটির সাধারণ সম্পাদক এমএ সোয়েব, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আসলাম, আব্দুল্লাহ মেম্বার, শ্রমিক পার্টির নেতা আবুল কালাম আজাদ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিহাল হোসেন সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অন্যান্যরা।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জানুয়ারি ১, ২০২৫


































