গোলাম নবী দুলাল, দিনাজপুর :
দিনাজপুর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মস‚চির অংশ হিসেবে স‚র্যোদয়ের সাথে প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয় । শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে বক্তারা বলেন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাক বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সাংবাদিক ও দার্শনিকদের নির্মমভাবে হত্যা করে। তাদের উদ্দেশ্যই ছিল আমাদের মুক্তচিন্তা, মেধা ও মনন ধ্বংস করে বুদ্ধিবৃত্তিক জগতকে নিঃশেষ করে ফেলা। জাতি চিরদিন এ বরেণ্য বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, আজহারুল আজাদ জুয়েল, মুকুল চ্যাটার্জী. আনিস হোসেন দুলাল, ফকরুল হাসান পলাশ, সন্তোষ গুপ্ত, আব্দুর রাজ্জাক, মাসুদ রেজা হাই, লেখক আকমল হোসেন রাজু প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































