মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল কাদের বকস্ মেমোরিয়াল কলেজ (কেবিএম কলেজ) দিনাজপুর এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল মনোনীত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক রোববার (৬ অক্টোবর) স্বাক্ষরিত ৩৭৪৬ নম্বর স্মারকের একটি পত্র কাদের বকস্ মেমোরিয়াল কলেজ দিনাজপুরের অধ্যক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টায় দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল কাদের বকস্ মেমোরিয়াল কলেজ (কেবিএম কলেজের) সভাপতি মনোনীত হওয়ায় কলেজের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরদার কুদরত-ই-খুদার নেতৃত্বে চেরাডাঙ্গী তার নিজ বাসভবনে গিয়ে কলেজের শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবদুল হাই সিদ্দিকী, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু সালেক, ফসিয়ার রহমান, প্রভাষক শামীমা ইয়াসমিন, মো. বন্দে আলী, তৌহিদ উল ইসলাম, গোলাম মোস্তফা ও শাহরিয়ার হোসেন সাজু। এসময় নব নিযুক্ত কেবিএম কলেজের সভাপতি এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের কলেজ পরিচালনার জন্য সহযোগিতা কামনা করেন এবং তিনি যতদিন পর্যন্ত এ দায়িত্বে থাকবেন আন্তরিকতা ও সততা দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এসিজি

































