জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর সমাপণী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, ক্রীড়া ও ছড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ অক্টোবর-২০২৪) দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর সমাপণী উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযাগিতা, সুবিধা বঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা বালক ও বালিকা, বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিশুদের ক্রীড়া ও ছড়া প্রতিযোগিতা এবং বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ সমাপণী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর শিশু একাডেমীতে শিশু সপ্তাহের সমাপণী অনুষ্ঠিত
অক্টোবর ৭, ২০২৪
































