মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুরের সকল বে-সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ক্লিনিক, ডায়াগনস্টিক ও হাসপাতালে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট গণের ৭ দফা ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে রোববার (৬ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছে।
৭ দফা দাবী সমূহের মধ্যে রয়েছে (১) দিনাজপুরে অবস্থিত সকল বে-সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ক্লিনিক, ডায়াগনস্টিক ও হাসপাতালের সকল বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ নিশ্চিত করতে হবে, নন ডিপ্লোমা/টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করতে হবে। (২) মেডিকেল টেকনোলজিস্ট গণকে নিয়োগ পত্রের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ দিতে হবে। (নিয়োগ পত্রে ডিউটি টাইম, বেতন ভাতা সহ প্রতিষ্ঠানের নিয়ম-কানুন উল্লেখ্য থাকতে হবে)। (৩) মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদ, দিনাজপুর কর্তৃক নির্ধারিত বেতন- ভাতাসহ স্বাস্থ্যঝুঁকি ভাতা প্রদান করতে হবে। (৪) বাৎসরিক মূল বেতনের ১০% হারে বেতন বৃদ্ধি করতে হবে। (৫) সাপ্তাহিক একদিন ছুটি নিশ্চিত করতে হবে। (৬) কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট গণের সাথে যথাযথ সম্মানসূচক আচরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (৭) কোনো মেডিকেল টেকনোলজিস্টকে চাকুরী হতে অপসারন করতে হলে অবশ্যই তিন মাস আগে অবহিত করতে হবে, অথ্যনায় তিন মাসের বেতন দিয়ে চাকুরী হতে অপসারন করতে হবে। (যৌক্তিক কারণ সাপেক্ষে)।
উক্ত সময়ে কর্মবিরতি পালন কালে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন যথাক্রমে সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. মানিকুজ্জামান মানিক, মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাদ্দাম, মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাকারিয়া শাহ্, মো. সেলিম আহমেদ, দপ্তর সম্পাদক শাহরিয়ার রহমান চৌধুরী নাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি আক্তার শারমিন, অর্থ সম্পাদক মোঃ খাদেমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আগামী তিন দিনের মধ্যে দাবী না মানলে পরবর্তীতে কর্মসূচী ঘোষনার মধ্যে দিয়ে দাবী আদায় করা হবে।
আমন্ত্রণ/এসিজি


































