মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর শহরের ঐতিহাসিক সুখ সাগরের স্থানীয় একটি রেস্তোরায় (সারা বাংলা-৯১ ব্যাচ) এসএসসি-৯১ ব্যাচের আয়োজনে পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো “আমরাই বন্ধু বন্ধনে” ৯১ মিলনমেলা।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে “আমরাই বন্ধু বন্ধনে” ৯১ মিলনমেলায় বসে ছিলো দিনাজপুর জেলা শহরের বিভিন্ন স্কুল থেকে ১৯৯১ সালে পাশ করা বন্ধুদের আড্ডা। উক্ত মিলনমেলায় কর্মসূচীর মধ্যে ছিলো পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বিশাল আকৃতির কেক কাটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, একে অপরের প্রতি বিভিন্ন বিষয় নিয়ে খোশ গল্প ও রাতের ডিনারের আয়োজন।
(সারা বাংলা-৯১ ও দিনাজপুর-৯১ এর এডমিন) মো. আবু তালেব এবং দিনাজপুর-৯১ এর এডমিন যথাক্রমে প্রভাষক মো. আতিকুর রহমান নিউ, মো. পিন্টু রহমান, মীর শিরিন ও জেসমিন নাহারের সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত¡াবধায়নে আমরাই বন্ধু বন্ধনে মিলনমেলায় অংশ নেন রেজা, মনোয়ার, আরশাদ জলিল সোনা (সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আশা কান্তজিউ ব্রাঞ্চ), অধ্যক্ষ বিপ্লব, আবু সাঈদ মোহাম্মদ হাসনাইন বিপ্লব, ইকবাল, তুহিন, সবুর, রাসেল, মাসুদ, ফরিদ, ইউসুফ, শীরিন, লুসি, রনি, আশু, লুনা, মুন্নিসহ আরও অনেকে।
আমন্ত্রণ/এসিজি


































